ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আপনারা কখনো মনোবল হারাবেন না: সেনাপ্রধান

জুলাই আন্দোলনে আহতদের মনোবল না হারানোর পরামর্শ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, “বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে। রোববার (২৩ মার্চ) সেনামালঞ্চে জুলাই আহতদের সম্মানে সেনাপ্রধান কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


ওয়াকার-উজ-জামান বলেন, “সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত ৪২০০ জন জুলাই আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। এই সহায়তা কার্যক্রম এখনো চলমান আছে।”


সেনাপ্রধান বলেন, “আহতদের আর্থিক সহায়তা দিতে কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছে।”জুলাই আন্দোলনে আহতদের উদ্দেশে ওয়াকার-উজ-জামান বলেন, “আপনারা জাতির কৃতি সন্তান। আমরা আপনাদের পাশে আছি সব সময়। আপনারা মনোবল হারাবেন না। নিশ্চয়তা দেওয়া হচ্ছে, আহতদের পাশে থাকবে সেনাবাহিনী। তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।”

ads
ads
ads

Our Facebook Page

↑